বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

বিনোদন

শোবিজ ছেড়ে দ্বীনের পথে লুবাবা, শুরু করলেন জীবনের নতুন অধ্যায়

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

শোবিজ ছেড়ে দ্বীনের পথে লুবাবা, শুরু করলেন জীবনের নতুন অধ্যায়
শোবিজের চাকচিক্য আর গ্ল্যামারের দুনিয়াকে বিদায় জানিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন আলোচিত সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা। দীর্ঘদিনের আধ্যাত্মিক পরিবর্তনের ধারাবাহিকতায় এবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে এই সুখবরটি শেয়ার করেছেন।
বেশ কিছুদিন আগে থেকেই লুবাবার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি ইসলামের পথে চলার ঘোষণা দিয়েছিলেন। একটি দীর্ঘ পোস্টে নিজের এই আমূল পরিবর্তনের কথা ভক্তদের জানিয়েছিলেন তিনি। এবার সেই পথেই জীবনসঙ্গী বেছে নিলেন এই সাবেক তারকা।সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ছবি শেয়ার করে লুবাবা লেখেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” তার এই পোস্টে স্পষ্ট ফুটে উঠেছে যে, তিনি এখন পার্থিব গ্ল্যামারের চেয়ে ধর্মীয় অনুশাসন ও শান্তিময় জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।লুবাবার এই সাহসী সিদ্ধান্ত এবং বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার নতুন জীবনের জন্য দোয়া করছেন। একজন মন্তব্য করেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখুন।” অন্য একজন লিখেছেন, “দ্বীনের পথে অটল থাকার এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।”
শোবিজ ছেড়ে ভিন্ন এক জীবনদর্শন বেছে নেওয়া এবং নতুন সংসার শুরু—সব মিলিয়ে লুবাবার জীবনের এই গুরুত্বপূর্ণ মোড়কে ইতিবাচকভাবেই দেখছেন সাধারণ মানুষ।