বিনোদন

‘রকস্টার’ সিনেমার সেটে জন্মদিন উদযাপন করলেন শাকিব খান

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

‘রকস্টার’ সিনেমার সেটে জন্মদিন উদযাপন করলেন শাকিব খান
জন্মদিনের বিশেষ দিনটিতেও বিশ্রামের সুযোগ নেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন, যেখানে আসন্ন ঈদুল আজহার সিনেমা ‘রকস্টার’-এর শুটিং চলছে। শুটিং সেটে সিনেমার টিমের সঙ্গেই কেক কেটে এবারের জন্মদিন উদযাপন করলেন এই নায়ক।
শাকিব খানের জন্মদিন উপলক্ষে এদিন সিনেমাটির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টারটিতে দেখা যায়—চোখে কালো সানগ্লাস, ক্যাজুয়াল পোশাক আর শরীরে ট্যাটু; এক সম্পূর্ণ ভিন্ন ও স্টাইলিশ অবতারে হাজির হয়েছেন তিনি। পোস্টটি প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে, যা শাকিব ভক্তদের উন্মাদনারই বহিঃপ্রকাশ।
আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা—সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।
সিনেমাটি নিয়ে পরিচালক আজমান রুশো বলেন, “আমরা একজন আধুনিক ও ট্রেন্ডি রকস্টারের লুক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ছবিতে শাকিব খান একজন রক মিউজিশিয়ান, যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই এই ক্যারেক্টারটি ডিজাইন করা। আজ তার জন্মদিন উপলক্ষে আমরা ফার্স্ট লুকটি সবার জন্য উন্মুক্ত করলাম।”