বিনোদন

প্রিয়াঙ্কার সংসার ভাঙছে

আকতার   নিউজ ডেস্ক

২৬ মার্চ ২০২৬


| ছবি: 

 

বিনোদন ডেস্ক

বলিউড থেকে হলিউড—সবখানেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার রূপকথার মতো বিয়ে এবং সুখী দাম্পত্য জীবনের আট বছর পার হলেও, মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে বিচ্ছেদের গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই গুঞ্জন প্রকট হলে অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা।

তেলেগু সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া সরাসরি এই গুঞ্জন নাকচ করে দেন। তিনি বলেন:

“আমি ও নিক খুবই সুখে আছি এবং একসঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাইরের সমালোচনা নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি, আমি আর নিক আলাদা হয়ে যাচ্ছি। মানুষ কি চায় আমাদের সংসার ভেঙে যাক? কেন বারবার এই ধরনের গুজব ভাইরাল হয়, আমি এখনো বুঝতে পারি না!”

নিকের সঙ্গে বয়সের ব্যবধান ও ভিন্ন সংস্কৃতি নিয়ে মানুষের কৌতূহলকে এই গুঞ্জনের কারণ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা। তার মতে, “আমরা ভিন্ন দুই দেশের মানুষ, আমাদের ধর্ম আলাদা, বয়সের পার্থক্যও বেশ। হয়তো এসব কারণেই মানুষ কথা বলে। কিন্তু আমরা গত আট বছর ধরে দারুণ সুখে আছি। নিকের সঙ্গে দেখা হওয়ার ছয় মাসের মধ্যেই আমি অনুভব করি, সেই আমার জন্য সঠিক মানুষ।”

২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। বিশ্বখ্যাত পরিচালক এসএস রাজামৌলি পরিচালিত ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাকে। তেলেগু ভাষার এই বিগ বাজেটের সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু

উল্লেখ্য, ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় প্রিয়াঙ্কা ও নিকের প্রথম পরিচয় হয়। এরপর ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে নিজেদের কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তারা।