বিনোদন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী: শাকিব খানের পাশে যা ঘটেছিল আসলে"।

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

শাকিবের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ উড়িয়ে দিলেন জ্যোতির্ময়ী: ‘উনি আমাদের প্রটেক্ট করছিলেন’ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটালেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ভিডিওতে শাকিবের স্পর্শকে 'ব্যাড টাচ' বলে নেটিজেনরা দাবি করলেও, একে সম্পূর্ণ ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে নাকচ করে দিয়েছেন তিনি।সম্প্রতি রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের পাশে দাঁড়িয়ে থাকা দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে শাকিবের হাতের স্পর্শ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জ্যোতির্ময়ী বলেন, “পুরো বিষয়টিকে খুব বাজেভাবে এবং ভুলভাবে ছড়ানো হচ্ছে। সেখানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিকমতো দাঁড়ানোর জায়গাই ছিল না। মিডিয়ার অনুরোধে ছবি তোলার সময় শাকিব ভাই মূলত আমাদের গার্ড বা প্রটেক্ট করছিলেন।”জ্যোতির্ময়ী জানান, ঘটনার প্রেক্ষাপটকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে যা অত্যন্ত হতাশাজনক। তিনি প্রশ্ন তোলেন, “৩০০ ক্যামেরার সামনে কেউ কি ইচ্ছাকৃতভাবে এমন কিছু করবে? আমি কি বাচ্চা যে ব্যাড টাচ হলে বুঝব না বা প্রতিবাদ করব না?” শাকিবের আচরণে কোনো অস্বস্তি বোধ করেননি জানিয়ে তিনি বলেন, “এত ভিড়ে কো-আর্টিস্ট হিসেবে একে অপরকে প্রটেক্ট করাটা খুবই স্বাভাবিক বিষয়।”শাকিব খানের প্রশংসা করে জ্যোতির্ময়ী বলেন, “‘প্রিন্স’ সিনেমায় উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি অত্যন্ত সহযোগিতাপরায়ণ। একটি স্বাভাবিক বিষয়কে এভাবে নেতিবাচকভাবে ব্যাখ্যা করাটা দুঃখজনক।”জ্যোতির্ময়ীর এই স্পষ্ট বার্তায় এটি পরিষ্কার যে, ভাইরাল হওয়া মুহূর্তটি কোনো অনৈতিক স্পর্শ ছিল না, বরং ভিড়ের মধ্যে সহকর্মীদের আগলে রাখার একটি চেষ্টা মাত্র।