বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

ইসলাম ছাড়া এদেশে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব : মাওলানা ইয়াহিয়া

আকতার   পিরোজপুর প্রতিনিধি

১৯ মার্চ ২০২৫


| ছবি: 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) 
বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে(মুক্তিযোদ্ধা মার্কেটের ৩য় তলায়) "একটি কল্যানময় সমাজ ও রাষ্ট্র বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল" অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার বলেনঃ ২৪ এ গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী,  মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে,একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোন মতবাদে বিশ্বাসী হতে পারেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।

জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ,পিরোজপুর জেলা শাখার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।