বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

গোবিন্দগঞ্জে ছাত্রদল নেতা রনির অপকর্মের চিত্র

আকতার   গাইবান্ধা প্রতিনিধি

১৮ জানুয়ারী ২০২৫


| ছবি: 

 

গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনির বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ উঠেছে। গোবিন্দগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে, টাকা না পেয়ে দলবদ্ধভাবে আক্রমণ চালানোর ঘটনা চরম নিন্দনীয়। সে আউয়ালের কাছ থেকে ১০,০০০ টাকা আদায় করেও চলে গেছে।

এই ঘটনাগুলো দলীয় শৃঙ্খলার চরম অবক্ষয়ের ইঙ্গিত বহন করে। একজন নেতা হয়ে চাঁদাবাজি ও আক্রমণের মতো কাজ কেবল দলের সম্মানহানিই নয়, জনমানুষের মধ্যে বিএনপির প্রতি বিশ্বাসের সংকট সৃষ্টি করছে।

অভিযোগ রয়েছে, রনি একজন মাদকসেবীও। তাহলে প্রশ্ন ওঠে, কীভাবে এমন একজন মানুষ একটি ছাত্র সংগঠনের নেতৃত্বে আসেন? বিএনপির মতো একটি দল যেখানে গণতন্ত্র ও ন্যায়ের কথা বলে, সেখানে এই ধরনের অপকর্মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া তাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ বহন করে।

সিনিয়র নেতারা বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন—তবে প্রশ্ন হলো, চাঁদাবাজি ও অপকর্মের সমাধান কি দলীয় আলোচনার মাধ্যমে হয়, নাকি আইনের আওতায় এনে অপরাধীদের বিচার নিশ্চিত করা উচিত?

বিএনপি যদি সত্যিই জনগণের আস্থা অর্জন করতে চায়, তাহলে এই ধরনের চাঁদাবাজ ও মাদকসেবীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, তারা জনগণের মন থেকে আরও দূরে সরে যাবে।