সারাদেশ

টানা ৮ নেপথ্যে কারণসমূহ রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা এই ধারাবাহিক পতনের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন:

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

ইরান-ইসরায়েল ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে অনিশ্চয়তা।হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় তেলের দাম বৃদ্ধি এবং দেশে ডিজেল সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রেতাদের ক্রয়াদেশ কমে যাওয়া।ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের প্রভাবে পশ্চিমা বাজারে খরচ বৃদ্ধি। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, "উচ্চ মুদ্রাস্ফীতির কারণে বড় বাজারগুলোতে ভোক্তা চাহিদা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমাদের তৈরি পোশাক খাতে।"বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "অতীতে আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। শিল্পে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারকে দ্রুত অগ্রাধিকার দিতে হবে এবং ব্যবসায়ীদের নীতিগত সহায়তা দেওয়া প্রয়োজন।"কৃষিপণ্য ও হোম টেক্সটাইল খাতে রপ্তানি কমলেও আশার আলো দেখাচ্ছে চামড়া ও প্রকৌশল পণ্য খাত। চামড়াজাত পণ্যে ৩ দশমিক ১৫ শতাংশ এবং প্রকৌশল পণ্য খাতে ১৭ দশমিক ৩৮ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।