বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতা

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪০ পিস ইয়াবাসহ ছাইদার রহমান (৫৭) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ছাইদার রহমানের বাড়িতে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় তার শয়নকক্ষ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।