বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

জয়পুরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: পাম্পে আড়াই কিলোমিটার দীর্ঘ লাইন ও হাতাহাতি

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

জয়পুরহাটে জ্বালানি তেলের তীব্র সংকটে জনজীবনে চরম নাভিশ্বাস উঠেছে। এক ফোঁটা তেলের আশায় পাম্পগুলোতে ভোর থেকে ভিড় করছেন হাজার হাজার মানুষ। দীর্ঘ অপেক্ষায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় পাম্পগুলোতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পাম্পে পুলিশ ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছে জেলা প্রশাসন।সোমবার (৬ এপ্রিল) সকালে জয়পুরহাটের ডালিম ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে গিয়ে দেখা যায়, লাইনের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার ছাড়িয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাইনে দাঁড়ানো নিয়ে চালকদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে গ্রাহকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।জেলায় ২০টি পাম্পের মধ্যে তেলের সরবরাহ না থাকায় মাত্র ৯টি পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে প্রতিটি পাম্পে জনপ্রতি মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। বিশৃঙ্খলা এড়াতে ৯টি পাম্পেই পুলিশ ও ট্যাগ অফিসার কড়া নজরদারি রাখছেন। সবচেয়ে বেশি সংকটে পড়েছেন প্রান্তিক কৃষকরা। মৌসুমি শাকসবজি রক্ষায় সেচ কাজের জন্য পেট্রোল অত্যন্ত জরুরি হলেও সামান্য তেলের জন্য তাদের দিনভর অপেক্ষা করতে হচ্ছে। সামান্য পরিমাণ তেল পাওয়ায় সেচকাজও ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।