রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশ

পিরোজপুরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় যুবদলের দোয়া ও ইফতার

আকতার   পিরোজপুর প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬


| ছবি: 

 

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন:, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার আদর্শকে ধারণ করেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাবে।

ইফতারের আগে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।