রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশ

‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে কারসাজি: অভিযানে মিলল ৯ হাজার লিটার জ্বালানি, জরিমানা

আকতার   নিউজ ডেস্ক

২৭ মার্চ ২০২৬


| ছবি: 

 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে’ এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটি দীর্ঘক্ষণ ধরে ‘পাম্পে তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে জ্বালানি বিক্রি বন্ধ রেখেছিল। এতে বিপাকে পড়েন সাধারণ চালক ও কৃষকরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাম্পের ভূগর্ভস্থ ট্যাংকে মজুত যাচাই করা হয়।

তদন্তকালে পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানির সন্ধান পায় প্রশাসন। অভিযানে প্রাপ্ত মজুতগুলো হলো:

  • পেট্রোল: ২ হাজার ৩৬৮ লিটার

  • ডিজেল: ৩ হাজার ৭৬০ লিটার

  • অকটেন: ৩ হাজার ৬৫৫ লিটার

  • মোট মজুত: ৯ হাজার ৭৮৩ লিটার

পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি না করায় পাম্প কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও জাকির মুন্সী বলেন, “জ্বালানি তেল নিয়ে যেকোনো ধরনের কারসাজি রোধে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না।”