বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

যশোরে তেল পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০

আকতার   নিউজ ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

যশোরে তেল পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০যশোরের চৌগাছায় একটি ফিলিং স্টেশনে তেলের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার আর এস ফিলিং স্টেশনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে তেলের সিরিয়াল নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ধাওয়া-পাল্টা ধাওয়ার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন, কাজল, টনি এবং ছাত্রদল কর্মী বাবুকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি এই ঘটনাকে কর্মীদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে বড় কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন। অন্যদিকে, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান সাংবাদিকের পরিচয় পেয়েই কথা না বলে ফোন কেটে দেন।চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, এটি মূলত দুপক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।