বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আকতার   ঢাকা

২২ জানুয়ারী ২০২৫


| ছবি: 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত রুবেল (৩২) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের পটুয়াপারা এলাকার মো. খলিলের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাদুরাণী বাজার এলাকায় মোটরসাইকেল চুরির সময় রুবেলকে ধরে ফেলে জনতা। পরে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রুবেলকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা নূর আলম বলেন, ‘মোটরসাইকেল চুরির অভিযোগে রুবেলকে যাদুরাণী বাজারের একটি বটগাছে দুই হাত বেঁধে ঝুলিয়ে পেটাতে থাকে জনতা। এতে তার মৃত্যু হয়। এটি অমানবিক ঘটনা। সে চুরি করেছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল। এমন নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা কারও কাছেই কাম্য নয়। এর সঠিক বিচার হওয়া দরকার।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল।