বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাবের ওপর হামলায় মামলা

আকতার   গাইবান্ধা প্রতিনিধি

২৩ জুলাই ২০২৫


| ছবি: 

 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে হামলার ঘটনায় ৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মুন্না মিয়া (২১) ও তাজুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।গোবিন্দগঞ্জে র‍্যাবের উপর হামলার ঘটনায় ৮৮ জন কে আসামি করে মামলা, গ্রেফতার ২।
শুক্রবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। গ্রেফতারকৃত মুন্না মিয়া উপজেলার চাঁদপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও তাজুল ইসলাম একই এলাকার মৃত তোফালের হোসেনের ছেলে। 
এর আগে সকালে র‍্যাবের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ জুলাই রাতে উপজেলার কামারদহ ইউনিউনের নয়াপাড়ায় র‍্যাব একটি বিশেষ অভিযোগ পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন সময়ে র‍্যাবের উপর হামলার ঘটনা ঘটে।