সারাদেশ

গাইবান্ধা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজন তিতুমীর কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

আকতার   কুমিল্লা প্রতিনিধি

২৩ জুলাই ২০২৫


| ছবি: 

এসো মিলিত হই আত্মার টানে
এই স্লোগান কে কেন্দ্র করে তিতুমীরস্ত গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ পরিষদ কতৃক আয়োজিত সরকারি তিতুমীর কলেজ মাঠে গাইবান্ধা জেলার ৭টি উপজেলার তিতুমীর কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা একটি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে।উক্ত আয়োজনে গাইবান্ধা জেলার ৬টি উপজেলা টিম গোবিন্দগঞ্জ,পলাশবাড়ি,সাদুল্লাপুর,
সাঘাটা-ফুলছড়ি,গাইবান্ধা সদর দল অংশগ্রহণ করেন।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন তিতুমীরস্ত গাইবান্ধা জেলা কল্যাণ পরিষদের উপদেষ্টা শাহীন,মতিন,মামুন,মশিউর, আংগুর,জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক ফাহিম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।৬দলের নকআউট পর্বে খেলা অনুষ্ঠিত হয় এবং এ প্রতিযোগিতায় বিজয়ী হয় সাদুল্লাপুর উপজেলা,রানার্সআপ হয় পলাশবাড়ি উপজেলা। তিতুমীরস্ত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের মানসিক বিকাশ,নেতৃত্ব দেয়ার গুনাবলি এবং নিজেদের ভিতর বন্ধনকে আরো মজবুত করার জন্য বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার মতো বিভিন্ন সময়ে তারা বিভিন্ন কর্মসূচি করে থাকে।