সারাদেশ

কিশোরগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’, ৫ এপ্রিল থেকে কড়াকড়ি

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেল চালকদের জন্য ‘ফুয়েল কার্ড’ সংগ্রহ বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। আগামী ৪ এপ্রিলের মধ্যে এই কার্ড সংগ্রহ না করলে ৫ এপ্রিল থেকে জেলার কোনো পাম্প থেকে আর জ্বালানি তেল পাওয়া যাবে না।বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসন জানায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে কেবল জেলার বৈধ মোটরসাইকেল ব্যবহারকারীরাই তেল সংগ্রহ করতে পারবেন।মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে এই কার্ড সংগ্রহ করতে হবে। কার্ড পেতে আবেদনের সাথে নিচের কাগজপত্রগুলো জমা দিতে হবে:জাতীয় পরিচয়পত্রের (NID) মূল কপি।মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড।ড্রাইভিং লাইসেন্স।স্ট্যাম্প সাইজের ছবিএকটি সচল মোবাইল নম্বর।যারা অন্য জেলার বাসিন্দা কিন্তু চাকরি বা অন্য প্রয়োজনে কিশোরগঞ্জ সদরে অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে কার্ড নিতে পারবেন। অন্যান্য উপজেলায় অবস্থানরতরা সংশ্লিষ্ট ইউএনও কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা নিশ্চিত করেছেন যে, আগামী ৪ এপ্রিলের মধ্যে এই ফুয়েল কার্ড সংগ্রহ করা বাধ্যতামূলক। ৫ এপ্রিল থেকে কার্ড ছাড়া কোনো পেট্রোল পাম্প মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করবে না।