সারাদেশ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন কমিটি

আকতার   পিরোজপুর প্রতিনিধি

২১ মার্চ ২০২৫


| ছবি: 

 

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ল‘ইয়ার্স এসোসিয়েশন ঢাকা বার ইউনিট এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 
বুধবার (১৯ মার্চ) রাতে উক্ত সাধারণ সভায় সভাপতি - এডভোকেট মোক্তাদির আহমেদ কাজল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল এবং মোঃ মেহেদী হাসান জুয়েল দুজন প্রার্থী থাকায় উপস্থিত সভার সকলের সিদ্ধান্ত ক্রমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। 

উক্ত নির্বাচনের 
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন - ১। এডভোকেট শারমিন জাহান শিমু; ২। এডভোকেট  মোঃ মাহফুজুর রহমান খান; ৩। এডভোকেট  মাহফুজার রহমান (ইলিয়াস)।
উপস্থিত ভোটারদের  উৎসব মুখর পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে এডভোকেট মোঃ তানভীর হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।