সারাদেশ

পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই মাহফিলের মূল লক্ষ্য: চরমোনাই পীর

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিলের আয়োজন কোনো দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নয়। বরং পথভোলা মানুষকে মহান আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আত্মশুদ্ধি অর্জনই এর একমাত্র উদ্দেশ্য।বুধবার (১ এপ্রিল) বাদ জোহর চরমোনাই মাদরাসার মূল মাঠসহ মোট চারটি বিশাল ময়দানে আয়োজিত বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এসব কথা বলেন।উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, "এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি কেউ এমন নিয়ত নিয়ে এসে থাকেন, তবে এখনই তা পরিবর্তন করে নিন। নিজেকে আল্লাহর কুদরতি পায়ে বিলীন করে দিয়ে আখেরাতের পাথেয় সংগ্রহ করার প্রস্তুতি নিন।" তিনি আরও বলেন, অন্তর থেকে আমিত্ব ও অহংকার দূর করে সর্বদা জিকিরের মাধ্যমে হৃদয়কে তরতাজা রাখতে হবে।মাহফিলের প্রথম দিন সকাল ৮টা থেকেই আগত মুসল্লিদের হাতে-কলমে সালাত (নামাজ) ও ইসলামের বুনিয়াদি বিভিন্ন বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়। মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানান, মুসল্লিদের স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে১০০ শয্যার একটি বিশেষ হাসপাতাল স্থাপন করা হয়েছে। ১৩ জন বিশেষজ্ঞসহ মোট ৫৩ জন চিকিৎসক সেবা প্রদান করছেন১০টি সড়ক অ্যাম্বুলেন্স এবং ২টি নৌ অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী মাঠে কাজ করছে।এছাড়া সারাদেশ থেকে আসা লাখো মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি, সহস্রাধিক মানসম্মত টয়লেট, ওজু ও গোসলের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।আগামী শনিবার (৪ এপ্রিল) সকালে পীর সাহেব চরমোনাইয়ের আখেরি বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই বিশাল মাহফিলের সমাপ্তি ঘটবে।