সারাদেশ

পিরোজপুরে হিট ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

আকতার   পিরোজপুর প্রতিনিধি

১৩ মার্চ ২০২৬


| ছবি: 

 

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে ‘হিট ফাউন্ডেশন’-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের এসবি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান। ঢাকা বিভাগের সভাপতি মুশফিকুর রহিম রনি

এছাড়াও পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বাছির, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সজিব এবং সদর উপজেলা সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

ইফতারপূর্ব আলোচনায় বক্তারা সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব। অনাথ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরেন তারা।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।