বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

সারাদেশ

সড়ক ও রেলপথে লাশের মিছিল: হবিগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে নিহত ১৯

আকতার   নিউজ ডেস্ক

২২ মার্চ ২০২৬


| ছবি: 

 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় গত কয়েক ঘণ্টায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর থেকে সকালের মধ্যে হবিগঞ্জ, কুমিল্লা ও ফেনীতে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপের সংঘর্ষ হলে পিকআপটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে পিকআপটি পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়।

এই ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় রোববার ভোর চারটার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।