সারাদেশ

রেকর্ড উচ্চতায় সোনার দাম: ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়াল

আকতার   নিউজ ডেস্ক

৩১ মার্চ ২০২৬


| ছবি: 

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই নতুন দর নির্ধারণ করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। দেশের ইতিহাসে যা এযাবৎকালের সর্বোচ্চ।
মঙ্গলবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে এই সমন্বয় করা হয়েছে।
নতুন দরে সোনার দাম:
২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা (বৃদ্ধি ৩,২৬৬ টাকা)
২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা (বৃদ্ধি ৩,১৫০ টাকা)
১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা (বৃদ্ধি ২,৬৮৩ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা)
উল্লেখ্য, গত ২৮ মার্চও দুই দফায় সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি করা হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় ভরিতে প্রায় ৩৫ হাজার ৫৭৫ টাকা কমানো হয়েছিল।সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ক্যাটাগরি অনুযায়ী রুপার দাম ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৭১৫ টাকা।
২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৪২৪ টাকা।
১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৬৬৬ টাকা।
সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা।