বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

সারাদেশ

২৭০ টাকা লিটারে অকটেন বিক্রি: চাঁপাইনবাবগঞ্জে মুদি দোকানিকে জরিমানা

আকতার   নিউজ ডেস্ক

০১ এপ্রিল ২০২৬


| ছবি: 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।অভিযানকালে দেখা যায়, ওই এলাকার মুদি দোকানি মো. মকবুল হোসেন অবৈধভাবে তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছেন। সদর সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ একরাম ছদ্মবেশে ক্রেতা সেজে তেল কিনতে গেলে মকবুল প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার দোকানে ও সংলগ্ন বাড়িতে তল্লাশি চালিয়ে অসাধু উদ্দেশ্যে মজুত করা ২০ লিটার অকটেন জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ একরাম জানান, অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে অসাধু ব্যবসায়ী, মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।