সারাদেশ

পিরোজপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত: বাজার মনিটরিং ও অসাধু সিন্ডিকেট দমনের দাবি

আকতার   পিরোজপুর প্রতিনিধি

১৫ মার্চ ২০২৬


| ছবি: 

 

পিরোজপুর প্রতিনিধি: ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬’ উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বাজার সিন্ডিকেটের কঠোর সমালোচনা করেন। সভায় উঠে আসা প্রধান দাবিগুলো হলো:

  • রমজানে স্বস্তি: পবিত্র রমজান মাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি ও দাম বৃদ্ধি বন্ধ করতে হবে।

  • বাজার মনিটরিং: নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

  • ভোক্তা সচেতনতা: সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে যেন কেউ ওজনে কম বা ভেজাল পণ্য গছিয়ে দিতে না পারে।

ক্যাব পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান পান্নার সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিয়াউল আহসান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: সাবেক জনপ্রিয় কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন। সনাক-এর সহ-সভাপতি আফজাল হোসেন লাভলু, প্রভাষক মো. কাইয়ুম খান তনু সংগঠক মো. রিয়াজুল হক রেজা

বক্তারা জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "ভোক্তাদের স্বার্থ রক্ষায় কেবল দিবস পালন নয়, বরং বছরজুড়ে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।"