সারাদেশ

টাইব্রেকার রোমাঞ্চে নাজিরপুর চ্যাম্পিয়ন: জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবলের মেগা ফাইনাল

আকতার   পিরোজপুর প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: চ্যাম্পিয়ন নাজিরপুর একাদশপিরোজপুরের জিয়ানগর উপজেলায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ‘শহীদ জিয়া স্মৃতি ৮-দলীয় ফুটবল টুর্নামেন্ট’-এর গ্র্যান্ড ফাইনাল। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মোংলা ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জয় করেছে নাজিরপুর ফুটবল একাদশ। বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। খেলা শুরুর আগে থেকেই জিয়ানগর ও আশপাশের এলাকা থেকে হাজারো দর্শক মাঠে ভিড় জমান। নাজিরপুর ফুটবল একাদশ বনাম মর্নিং ক্লাব মোংলা ফুটবল একাদশের মধ্যকার এই লড়াই পুরো এলাকাকে এক উৎসবের নগরীতে পরিণত করে। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে নাজিরপুর ফুটবল একাদশ। বিজয়ী দলের খেলোয়াড় শুভ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। জিয়ানগর উপজেলা যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলুর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার।সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সাথে যুক্ত রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।