সারাদেশ

ধুনটে বন্যানিয়ন্ত্রণ বাঁধের সরকারি গাছ কাটার অভিযোগ, মামলা দায়েরের নির্দেশ

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে চাঁন মিয়া নামের এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘস্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে যমুনা নদীর ডান তীরে নির্মিত বন্যানিয়ন্ত্রণ বাঁধের চুনিয়াপাড়া অংশে রোপণ করা বেশ কিছু মূল্যবান গাছ বড় হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ওই বাঁধ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি কাঠ গাছ কাটতে শুরু করেন চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চাঁন মিয়া। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে মুঠোফোনে অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়।অভিযুক্ত চাঁন মিয়া গাছ কাটার বিষয়টি স্বীকার করে দাবি করেন, এই গাছগুলো তিনি নিজেই রোপণ করেছিলেন, তাই তিনি কাটছিলেন। তবে গাছ কাটার জন্য সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লিটন আলী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।