জাতীয়

১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মিরসরাইয়ে গ্রেফতার

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

কক্সবাজারের রামু থানার একটি মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আরাফাতকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব-৭। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ২০১৮ সালের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মিরসরাই এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭-এর একটি চৌকস দল মঘাদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত ফেনী জেলার ফুলগাজী উপজেলার বাসিন্দা। ২০১৮ সালের ১৬ অক্টোবর রামু থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছিল।মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াছিন আরাফাতকে ফেনীর ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।