জাতীয়

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ আজ ফিরছে ঢাকায়

আকতার   নিউজ ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের (মিসাইল) ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলীর মরদেহ আজ দেশে ফিরছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আজ দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে।নিহত তারেক আলীর মরদেহ বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর উপস্থিত থাকবেন। এছাড়া উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।, গত ২ মার্চ স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি জাহাজের ওপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়ে। এতে জাহাজে কর্মরত বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলী গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হন। এই ঘটনায় আরও দুইজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছিলেন।তারেক আলীর অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।