জাতীয়

শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে

আকতার   ঢাকা

১৯ মার্চ ২০২৬


| ছবি: 

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

দেশের ৬৪টি জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সভায় উপস্থিত ছিলেন:মুন্সী আলাউদ্দিন আল আজাদ, সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আ. ছালাম খান, মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, প্রিন্সিপাল, ঢাকা আলিয়া মাদ্রাসা। মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো-র প্রতিনিধি ও শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ সভায় উপস্থিত ছিলেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার মুসলিম উম্মাহর বৃহত্তম এই ধর্মীয় উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচী ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে