বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

জাতীয়

'জুলাই সনদ নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে': ড. বদিউল আলম মজুমদার

আকতার   নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬


| ছবি: 

জুলাই জাতীয় সনদ ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপি 'খোঁড়া যুক্তি' দিচ্ছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-এর (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জনগণ যে সনদ অনুমোদন করেছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার পরিবর্তে গড়িমসি করা হচ্ছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে সুজন আয়োজিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।ড. বদিউল আলম মজুমদার বলেন, "অনেকে যুক্তি দিচ্ছেন এই প্রক্রিয়া সংবিধানে নেই। কিন্তু ১৯৯০ সালের দিকে তাকালে দেখা যায়, বিচারপতি শাহাবুদ্দিন আহমদ যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, তখন তা সংবিধানে ছিল না। জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তা সম্ভব হয়েছিল। বর্তমান জুলাই সনদের ক্ষেত্রেও জনগণের কল্যাণ ও আকাঙ্ক্ষা জড়িত।"বিএনপির পক্ষ থেকে দেওয়া 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের যুক্তির সমালোচনা করে সুজন সম্পাদক বলেন, "নোট অব ডিসেন্ট মানেই হলো মাইনরিটি ভিউ বা সংখ্যালঘিষ্ঠের মতামত। সংসদীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য (১১ জন) যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যা নিয়ে গণভোট হয়েছে, সেটিই চূড়ান্ত। মেজরিটি ভিউ অনুযায়ী জনগণ যা অনুমোদন করেছে, তা নিয়ে এখন বিতর্ক তোলা বোধগম্য নয়।"দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, "আমাদের আবারও জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। অন্যথায় আমরা বড় ধরনের সংকটের দিকে ধাবিত হব। এর ভয়াবহ পরিণতি শুধু জনগণকেই নয়, ক্ষমতাসীন দলকেও ভোগ করতে হবে।"গোলটেবিল বৈঠকে দেশের বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক বিশ্লেষক এবং সুজনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশের বর্তমান সাংবিধানিক ও রাজনৈতিক সংকট নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন।