রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

অবৈধ তেল মজুতের তথ্য দিন, লাখ টাকা পুরস্কার নিন: সরকারের ঘোষণা

আকতার   নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

জ্বালানির অবৈধ মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা সারাদেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অবৈধ মজুতদার বা পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।জ্বালানি খাতের অস্থিরতা নিরসন ও পেট্রোল পাম্পগুলোর কারসাজি বন্ধে প্রতিটি পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা নিয়মিত পাম্পের মজুত ও বিক্রয় তদারকি করবেন। এছাড়া গত ২৭ মার্চ থেকে প্রতিটি জেলায় তদারকির জন্য বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।‘তেল নেই’ ব্যানারের আড়ালে হাজার লিটার মজুত
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অভিযানে পাম্প ও আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার করা হয়েছে: মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় যৌথবাহিনীর অভিযানে ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। যমুনা পেট্রোলিয়ামের তিনটি ট্যাংকে এই অতিরিক্ত তেল মজুত পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের একটি ফিলিং স্টেশনে ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে রাখলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেখান থেকে ৯ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।পিরোজপুর নাজিরপুরের চাঁদকাঠী ও গাওখালী বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি ও অবৈধ মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা এবং ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং তেলের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ।