বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

জাতীয়

রাজধানীজুড়ে পুলিশের ৫০০ টহল টিম, গ্রেফতার ২৪৮

আকতার   ঢাকা

২৫ ফেব্রুয়ারি ২০২৫


| ছবি: 


আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে ঢাকায় জোরদার করা হয়েছে পুলিশি কার্যক্রম। ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করেছে বলে জানানো হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানে ৫৪টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র‌্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
তিনি বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
ফলে গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।