রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

এনপি জনগণের সঙ্গে ওয়াদা খেলাফ করেছে: ডা. শফিকুর রহমান

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

বিএনপি জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে: জামায়াত আমিরজনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করে বিএনপি তাদের আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, "গণভোটের প্রস্তাব বিএনপি দিলেও সংসদে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে তারা রাতারাতি মত বদলে ফেলেছে। বিএনপি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় দেশে নতুন সংকট তৈরি হয়েছে। তারা জনগণের কাছে দেওয়া ওয়াদা স্পষ্টত লঙ্ঘন করেছে।"তিনি আরও উল্লেখ করেন যে, সংবিধানে জনগণকে ক্ষমতার উৎস বলা হলেও বাস্তবে তাদের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। গণভোটের পক্ষে জনসমর্থন থাকা সত্ত্বেও তা অগ্রাহ্য করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা করে জামায়াত আমির বলেন, "প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের অধিকার খর্ব করা হচ্ছে। নির্বাচনে পরাজিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো সম্পূর্ণ অনৈতিক।"শিক্ষার্থীদের 'হোম ক্লাস' পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত। এখন আবার হোম ক্লাসের নামে তাদের হাতে ডিভাইস ধরিয়ে দিলে এই আসক্তি আরও বাড়বে। এতে মেধার অপমৃত্যু ঘটবে।"সমাবেশে ডা. শফিকুর রহমান ঘোষণা করেন যে, শনিবার (৪ এপ্রিল) থেকে ১১ দলীয় ঐক্যের মাঠ পর্যায়ের কর্মসূচি শুরু হবে। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন নিয়মতান্ত্রিক কিন্তু ইস্পাতকঠিনভাবে অব্যাহত থাকবে।ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।