জাতীয়

খিলগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

আকতার   ঢাকা

২১ ফেব্রুয়ারি ২০২৫


| ছবি: 

ঢাকার খিলগাঁওয়ে একটি স’মিলে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।


আজ শুক্রবার সন্ধ্যার পর আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তা ছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

ডিউটি অফিসার খালিদ বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দু্ইতলা  একটি স’মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট যায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।’