বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

জাতীয়

১১ বছরেও শেষ হয়নি তিস্তা সেতুর কাজ

আকতার   গাইবান্ধা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫


| ছবি: 


➡️স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে হরিপুর-চিলমারী তিস্তা সেতুর উদ্বোধন তারিখ আবারও পিছিয়ে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এটিই ১১ বছরের নির্মাণকালে চতুর্থবারের মতো উদ্বোধন বিলম্ব। গত ১৩ জুলাই মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামীম বেপারীর স্বাক্ষরিত চিঠিতে ২ আগস্ট উদ্বোধন নিশ্চিত করা হয়েছিল। কিন্তু মাত্র দুই সপ্তাহের মাথায় সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী নতুন তারিখ ঘোষণা করেন। জানা গেছে, বিলম্বের কারণ এখনও অস্পষ্ট। মন্ত্রণালয় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি।