জাতীয়

গ্যাস ব্যবহারের সঠিক হিসাব জানতে ৬ জেলায় বুয়েটের জরিপ চালাচ্ছে বাখরাবাদ

আকতার   নিউজ ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

আবাসিক নন-মিটার গ্রাহকদের মাসিক গ্যাস ব্যবহারের সঠিক পরিমাণ নির্ধারণের লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম শুরু করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানির আওতাধীন দেশের ছয়টি জেলায় এই জরিপ পরিচালিত হচ্ছে।বুধবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আবাসিক নন-মিটার গ্রাহকরা মাসে কী পরিমাণ গ্যাস ব্যবহার করছেন, তা সুনির্দিষ্টভাবে নিরূপণ করাই এই সমীক্ষার মূল লক্ষ্য। এই জরিপ কার্যক্রমটি পরিচালনা করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ দল।জরিপ কার্যক্রমটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য কোম্পানির আওতাধীন ছয় জেলার গ্রাহকদের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটের টিম যখন জরিপ কাজে সংশ্লিষ্ট এলাকায় বা গ্রাহকের বাড়িতে যাবেন, তখন যেন সবাই তাদের যথাযথ সহযোগিতা প্রদান করেন।উল্লেখ্য, গ্যাস ব্যবহারের পরিধি ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে বাখরাবাদের এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।