সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা: প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

আকতার   ঢাকা

১০ মার্চ ২০২৬


| ছবি: 

 

নিজস্ব প্রতিবেদক: সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মাথায় নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তিনি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া মন্ত্রিপরিষদ সদস্য এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। ধর্মীয় গ্রন্থ পাঠের পর বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়, যেখানে প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলে সম্মিলিতভাবে তাল মেলান।

প্রাথমিক পর্যায়ে প্রতিটি তালিকাভুক্ত পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ পাবেন। ভবিষ্যতে এই সহায়তার পরিবর্তে সমমূল্যের খাদ্যপণ্য দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। ২. কার্ডের সংখ্যা: সাধারণত পাঁচ সদস্যের পরিবারের জন্য একটি কার্ড বরাদ্দ করা হলেও যৌথ পরিবারের ক্ষেত্রে আনুপাতিক হারে কার্ড সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ৩. আধুনিক প্রযুক্তি: কার্ডগুলো কন্টাক্টলেস চিপ, কিউআর কোড এবং এনএফসি প্রযুক্তিনির্ভর। জি-টু-পি (G2P) পদ্ধতিতে সরাসরি উপকারভোগী নারীর ব্যাংক বা মোবাইল ওয়ালেটে অর্থ পৌঁছে যাবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোনো ধরনের স্বজনপ্রীতি রুখতে ‘প্রক্সি মিনস টেস্ট’ (PMT) সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র্যের সূচক নির্ধারণ করা হয়েছে। পাইলট পর্যায়ে ৬৭,৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ডাবল ডিপিং বা সরকারি সুবিধাভোগীদের বাদ দিয়ে ৩৭,৫৬৭টি পরিবারকে মনোনীত করা হয়েছে। সরকারি চাকরিজীবী, এমপিওভুক্ত শিক্ষক, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বা বিলাসবহুল সম্পদের মালিকরা এই সুবিধার আওতায় আসবেন না।

চলতি বছরের জুন পর্যন্ত এই পাইলট প্রকল্পের জন্য মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার মনে করছে, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।