বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

জাতীয়

ড. ইউনূস ও ইলন মাস্কের ফোন আলাপ

আকতার   ঢাকা

১৬ ফেব্রুয়ারি ২০২৫


| ছবি: 

 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক।

আলোচনায় ড. ইউনূস এবং ইলন মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগে বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটির রূপান্তরমূলক প্রভাবের ওপর জোর দেন। এ ছাড়া কম খরচে কীভাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং লাখ লাখ  উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঘনিষ্ঠ বন্ধু স্পেসএক্স এর গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তিনি বলেন, ‘প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে, যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল!’