জাতীয়

চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে নোঙর করেছে চারটি জাহাজ। আমদানিকৃত এই জ্বালানির মধ্যে রয়েছে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত শিপমেন্টের অংশ হিসেবে এই জাহাজগুলো বন্দরে পৌঁছেছে।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, জ্বালানি তেল নিয়ে আসা জাহাজগুলো হলো:৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল।৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল।৪১ হাজার ৯০৭ টন ডিজেল।২৭ হাজার ৩৬৩ টন অকটেন। বন্দরের আলফা অ্যাংকরে অবস্থানরত ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে এরইমধ্যে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। বিপিসির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটি আজ শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে।আন্তর্জাতিক ভ্যাসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য অনুযায়ী, জাহাজগুলোর মধ্যে তিনটি মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর এবং একটি ভারতের শিখা বন্দর থেকে যাত্রা শুরু করে।: বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিউজকে নিশ্চিত করেছেন যে, বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তিনি বলেন, “১৭ এপ্রিল আসা এই চারটি জাহাজের পাশাপাশি চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি পার্সেল বন্দরে এসে পৌঁছাবে। ফলে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই।”