জাতীয়

বনশ্রীতে আইডিয়াল স্কু অ্যান্ড কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকতার   নিউজ ডেস্ক

২৯ মার্চ ২০২৬


| ছবি: 

বনশ্রীতে আইডিয়াল স্কু অ্যান্ড কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বনশ্রী এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে বনশ্রীর নিজ বাসা থেকে লাইকা মিলিন নামের ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মিলিন বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার সকালে ফজরের নামাজ পড়ে তিনি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই নিজ কক্ষে গিয়ে তিনি গলায় ফাঁস দেন। পরে স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক মিলিনকে মৃত ঘোষণা করেন। মিলিনের বাবা শাহাদাত হোসেন জানান, তার মেয়ে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে পরিবার নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।