জাতীয়

পহেলা বৈশাখে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

পহেলা বৈশাখে কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঙালির প্রাণের উৎসব নববর্ষের দিনেই কৃষকদের জন্য এক নতুন মাইলফলক উন্মোচন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানীর গুলশানের বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়।টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখান থেকেই তিনি সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন। সরকারি সূত্র জানিয়েছে, এই ‘কৃষক কার্ড’ চালুর মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের কৃষকদের সরকারি সেবা প্রদান আরও সহজ ও স্বচ্ছ করা। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং কৃষি সংশ্লিষ্ট যাবতীয় সহায়তা কোনো প্রকার জটিলতা ছাড়াই সরাসরি গ্রহণ করতে পারবেন।বর্তমান প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি হলো এই ‘কৃষক কার্ড’। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।বিশেষজ্ঞদের মতে, এই কার্ড চালুর মাধ্যমে কৃষি খাতের ব্যবস্থাপনায় আধুনিকায়ন আসবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন, যা জাতীয় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।