জাতীয়

ডেভিট হান্ট অভিযান গ্রেপ্তার ১১৪০

আকতার   ঢাকা

১৬ ফেব্রুয়ারি ২০২৫


| ছবি: 

চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২৪ ঘণ্টায়  ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ  জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৭৫১ জনসহ মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় তৈরি কুড়াল জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে যত দিন প্রয়োজন, তত দিন বিশেষ এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।