জাতীয়

"খেলোয়াড়দের রাজনৈতিক পরিচয় নয়, দেশের প্রতিনিধি হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর"

আকতার   নিউজ ডেস্ক

৩০ মার্চ ২০২৬


| ছবি: 

খেলোয়াড়রা কোনো দলের নয়, তারা দেশের প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | ঢাকা পেশাদার খেলোয়াড়ি জীবনে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর অনুসারী না হয়ে দেশের প্রকৃত প্রতিনিধি হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি ছিল ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, "দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না।" তিনি আরও যোগ করেন, "আপনাদের প্রতি আমার আহ্বান—আপনারা ক্রীড়া নৈপুণ্য দিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের পতাকা তুলে ধরুন। দেশে-বিদেশে বিজয় ছিনিয়ে এনে বিশ্ব ক্রীড়াঙ্গনে আমাদের দেশকে এক উচ্চতর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করুন।"
ক্রীড়াঙ্গনে তৃণমূল থেকে মেধা অন্বেষণের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী এক নতুন উদ্যোগের কথা জানান। তিনি বলেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান কিশোর-কিশোরীদের খুঁজে বের করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আওতায় আনা হবে।