বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্ত

আকতার   নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬


| ছবি: 

জ্বালানি সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্ত: প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রামধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ বিভাগ একটি সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। আজ শুক্রবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।সরকারি ও বেসরকারি অফিসের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও একই সময়ে চলবে, তবে গ্রাহক সেবা মিলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামী ৩ মাস দেশব্যাপী সব ধরনের আলোকসজ্জা পরিহার করতে হবে। এই নিয়ম বাস্তবায়নে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।জরুরি সেবা ছাড়া সব অফিস ভবন, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।: বিদ্যুৎ সাশ্রয় করা হলেও কৃষি জমিতে সেচ সুবিধা, সার উৎপাদন ও শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে জ্বালানি সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।বিদ্যুৎ সাশ্রয়ের এই কর্মকৌশল বিষয়ে জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার কার্যক্রম চালাবে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের সাথে আলোচনা করে পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে একটি প্রস্তাবনা জমা দেবে।বৈঠকে মধ্যপ্রাচ্য সংকটের ফলে তেল, গ্যাস ও সার খাতে সম্ভাব্য প্রভাব এবং তা মোকাবিলায় অর্থ বিভাগের অর্থায়ন কৌশল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।