জাতীয়

লিবিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের, গুরুত্ব পাচ্ছে বাণিজ্য ও জনশক্তি

আকতার   ঢাকা

০৬ এপ্রিল ২০২৬


| ছবি: 

বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। এই লক্ষ্য অর্জনে একটি ‘বাংলাদেশ-লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম’ গঠনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।আজ সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। লিবিয়া বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের উদ্যোগকে তিনি স্বাগত জানান। লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে লিবিয়া সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান শামা ওবায়েদ ইসলাম। উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প এবং জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত উচ্চপর্যায়ের সফর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।:বিষয়ে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে এবং লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।