জাতীয়

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

আকতার   নিউজ ডেস্ক

১২ এপ্রিল ২০২৬


| ছবি: 

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় জিরো টলারেন্স: প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় কমিটির সভা অনুষ্ঠিতচলতি বছরের হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি ও কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে আজ রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সভায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে, এবারের হজ ব্যবস্থাপনা যাতে আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল ও হজযাত্রীদের জন্য আরামদায়ক হয়, তা নিশ্চিত করাই ছিল সভার প্রধান লক্ষ্য। সভায় হজ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা তাদের বর্তমান প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন।

নিরাপত্তা ও সেবার বিষয়ে কঠোর নির্দেশনা এর আগে গত ৯ এপ্রিল আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) স্পষ্ট করে বলেছিলেন যে, হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তি জড়িত। তিনি হুঁশিয়ারি দিয়ে লেছেন, “হজযাত্রীদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।”আশকোনা হজ ক্যাম্পের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।হজযাত্রীদের বিমানবন্দর গমনাগমন সহজতর করা এবং ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান। হজ ক্যাম্পে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনসহ হজযাত্রীদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা।বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ সেবার নির্দেশ দেওয়া হয়েছে।সরকার এবারের হজ ব্যবস্থাপনায় যে দপ্তরগুলো সেরা সেবা দেবে, তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সভা থেকে হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।