বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

জাতীয়

পোল্যান্ডের ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি খবর: ১৫ এপ্রিলের পর সুইডিশ দূতাবাসে আবেদন বন্ধ

আকতার   নিউজ ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

ঢাকাস্থ সুইডেন দূতাবাস আগামী ১৫ এপ্রিলের পর থেকে পোল্যান্ডের শেনজেন ভিসা সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করবে না। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দূতাবাস এক জরুরি বার্তার মাধ্যমে ভিসা আবেদনকারীদের এই তথ্য নিশ্চিত করেছে।সুইডেন দূতাবাসের বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে তারা আর পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। যারা ভিএফএস গ্লোবাল (VFS Global) সুইডেনের মাধ্যমে পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে চান, তাদের জন্য আবেদনের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল, ২০২৬।যদি কারো ভ্রমণের প্রধান গন্তব্য পোল্যান্ড হয়, তবে ১৫ এপ্রিলের পর তাদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। নতুন নিয়ম বা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের স ১৫ এপ্রিলের পর ভিএফএস গ্লোবাল সুইডেন শাখা পোল্যান্ডের কোনো আবেদন গ্রহণ করবে না।সাধারণত একটি দেশের দূতাবাস অন্য দেশের প্রতিনিধিত্ব করার চুক্তি নির্দিষ্ট সময়ের জন্য থাকে। পোল্যান্ডের নিজস্ব কনস্যুলার সেবা বা নতুন কোনো ব্যবস্থার কারণে এই পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।ইউরোপে বা পোল্যান্ডে গমনেচ্ছু বাংলাদেশি নাগরিক ও শিক্ষার্থীদের এই নতুন সময়সীমা এবং নিয়ম মেনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।