রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ, আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

আকতার   নিউজ ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬


| ছবি: 

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও রোড অবরোধ, আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিকরাজধানীর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন নাসা গ্রুপের পোশাক শ্রমিকেরা। প্রায় আধা ঘণ্টা অবস্থান শেষে তারা সড়ক থেকে সরে গেলে এই রুটে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।আজ রোববার (৫ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান ট্রাফিক বিভাগ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।টনার সকাল থেকেই নাসা গ্রুপের আনুমানিক ৭০০ থেকে ৮০০ জন শ্রমিক বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোডের মুখে অবস্থান নেন। শ্রমিকদের এই আন্দোলনের ফলে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা রুট এবং উত্তরা থেকে মহাখালী-তেজগাঁও রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আকস্মিক এই অবরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশপাশের এলাকাগুলোতেও।অবরোধের খবর পাওয়ার পরপরই গুলশান ট্রাফিক বিভাগ সাধারণ মানুষকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেয়। পরবর্তীতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে জানায়, "মহাখালীতে নাসা গ্রুপের আন্দোলনকারী কর্মী ও শ্রমিকরা রাস্তা ছেড়ে দিয়েছেন। বর্তমানে যান চলাচল শুরু হয়েছে।"রাস্তা পরিষ্কার হওয়ার পর পুলিশ যানজট নিরসনে কাজ করছে। তবে দীর্ঘ সময় গাড়ি দাঁড়িয়ে থাকায় এখনো কিছু এলাকায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।