জাতীয়

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার: ঢাকা হজ অফিসে পৌঁছেছে সামগ্রী

আকতার   নিউজ ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬


| ছবি: 

পবিত্র হজ পালনে ইচ্ছুক হজযাত্রীদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো এসব উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকার আশকোনা হজ অফিসে এসে পৌঁছেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আল্লাহর মেহমানদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেশ কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে:এক লাখ বোতল পানি, যা হজক্যাম্পে আগত হজযাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি এবং মিসওয়াক। পবিত্র আজওয়া খেজুর।

এসব উপহারসামগ্রী সুন্দরভাবে প্যাকেটজাত করা হয়েছে এবং পর্যায়ক্রমে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের কাছে হস্তান্তর করা হবে। জানা গেছে, আজ রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিক হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করবেন।উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সরকারিভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।