বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

জাতীয়

প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি: সংস্কৃতিমন্ত্রী

আকতার   নিউজ ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

বিএনপি কোনোভাবেই প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বলেছিলেন, ‘কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়’। আমরা সেই আদর্শেই বিশ্বাসী। বর্তমান প্রধানমন্ত্রীও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মতপার্থক্য থাকলেও গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।”সবকিছুর ঊর্ধ্বে দেশকে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “সবার আগে বাংলাদেশ—এই হচ্ছে আমাদের মূল অঙ্গীকার। আমরা ঐক্যবদ্ধভাবে একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই।”নববর্ষের এই দিনে সারা শহর আনন্দে ভাসছে উল্লেখ করে তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে কাজ করার আহ্বান জানান।