রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয়

মার্চে সড়কে রক্তক্ষয়ী মাস: নিহত ৬১৯, মোটরসাইকেলে মৃত্যু সবচেয়ে বেশি

আকতার   নিউজ ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬


| ছবি: 

মার্চ মাসে ৬৭০ দুর্ঘটনায় ৬৮২ জনের মৃত্যু: শীর্ষে ঢাকা বিভাগ ও মোটরসাইকে গত মার্চ মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৬৭০টি দুর্ঘটনায় ৬৮২ জন নিহত এবং ১ হাজার ৭৯৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র সড়কেই মার্চ মাসে ৬১৬টি দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং ১ হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এ মাসে ২৩৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৯৭ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের প্রায় ৩৮.৬১ শতাংশ।প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এই বিভাগে ১৬০টি সড়ক দুর্ঘটনায় ১৭০ জন নিহত ও ৩২০ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে; যেখানে ৩০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসার, ১ জন বিজিবি সদস্য এবং ১ জন ফায়ার সার্ভিস কর্মী। এছাড়া নিহত ও আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চালক (১৫৭ জন), পথচারী (৯০ জন), শিক্ষার্থী (৬৮ জন), শিক্ষক (১৫ জন), নারী (৭৮ জন) এবং ৮৬ জন শিশু রয়েছে।পরিসংখ্যান বলছে, মোট দুর্ঘটনার:৪০.৯০% ঘটেছে জাতীয় মহাসড়কে।৩০.০৩% আঞ্চলিক মহাসড়কে।২২.০৭% ফিডার রোডে।এছাড়া ঢাকা মহানগরীতে ৫.৫১% এবং চট্টগ্রাম মহানগরীতে ০.৪৮% দুর্ঘটনা ঘটেছে।দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রের তথ্য মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল। তবে সংস্থাটি মনে করছে, প্রকৃত হতাহতের সংখ্যা এই তালিকার চেয়ে আরও বেশি হতে পারে।